BAHS Logo
স্বাগতম • WELCOME

বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়

এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে স্বাগতম

EIIN: 129344 | ESTD: 1985 | Baniyachong, HABIGANJ

ওয়েবসাইট প্রস্তুত হচ্ছে...0%
--:--:--•
 মূল গেইট, বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়
ছবি দেখুন

মূল গেইট, বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়

বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয় এর শিক্ষকমন্ডলীদের একাংশ
ছবি দেখুন

বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয় এর শিক্ষকমন্ডলীদের একাংশ

বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীরা
ছবি দেখুন

বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীরা

বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়
ছবি দেখুন

বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়

গুরুত্বপূর্ণ নোটিশ
বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইটে আপনাকে স্বাগতমবানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম
১৯৮৫
প্রতিষ্ঠাকাল
১০০০+
মোট শিক্ষার্থী
২৫+
অভিজ্ঞ শিক্ষক
৫টি শ্রেণি + ভোকেশনাল
শ্রেণি ও বিভাগ

প্রতিষ্ঠানের ইতিহাস

স্থাপিত: ১৯৮৫

ঐতিহাসিক জনপদ বানিয়াচং—যা সমগ্র এশিয়া তথা বিশ্বের বৃহত্তম গ্রাম হিসেবে সুপরিচিত। হবিগঞ্জ জেলার এই ঐতিহ্যবাহী বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নে প্রাকৃতিক মনোরম ও শ্যামলিম পরিবেশে ২ একর ৫২ শতক ভূমির ওপর ১৯৮৫ সালের ২৪শে জানুয়ারী প্রতিষ্ঠিত হয় বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয় (BAHS)। স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, সমাজসেবক ও সর্বস্তরের জনসাধারণের ঐকান্তিক পৃষ্ঠপোষকতায় এই বিদ্যাপীঠ যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি হাওর অববাহিকার শিক্ষার্থীদের মাঝে যুগোপযোগী ও মানসম্মত আধুনিক শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা প্রতি বছর জেএসসি ও এসএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করছে। আধুনিক কম্পিউটার ল্যাব, সমৃদ্ধ বিজ্ঞানাগার, লাইব্রেরি এবং সুবিশাল খেলার মাঠসহ প্রতিষ্ঠানটি সার্বিক শিক্ষাদানের এক আদর্শ কেন্দ্র। শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে ভবিষ্যৎ প্রজন্ম গড়াই এ বিদ্যালয়ের মূল লক্ষ্য।

প্রধান শিক্ষকের বাণী

Headmaster

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সদরের কেন্দ্রস্থলে অবস্থিত বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয় অত্র অঞ্চলের শিক্ষা বিস্তারে এক অনন্য নাম। ১৯৮৫ সাল থেকে শিক্ষার্থীদের মেধা ও সুপ্ত প্রতিভার বিকাশে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। আমাদের সুদক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দের আন্তরিক পাঠদান, সুশৃঙ্খল পাঠ্যক্রম এবং আধুনিক শিক্ষা পদ্ধতির কারণে শিক্ষার্থীরা একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে ধারাবাহিক কৃতিত্ব অর্জন করছে। প্রতিটি শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।

— পারভীন আক্তার খানম

প্রধান শিক্ষক

সভাপতির বাণী

President

বিশ্বায়নের এই যুগে তথ্যপ্রযুক্তি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে হবে। বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয় কেবল পুঁথিগত শিক্ষাই নয়, নৈতিকতা, দেশপ্রেম ও সৃষ্টিশীল নেতৃত্বের শিক্ষায় শিক্ষার্থীদের আলোকিত করছে। পরিচালনা পর্ষদ, সম্মানিত শিক্ষকবৃন্দ ও অভিভাবকমণ্ডলীর যৌথ প্রচেষ্টায় এই বিদ্যালয় সুনাম অক্ষুণ্ণ রেখে উত্তরোত্তর এগিয়ে চলেছে।

— মোঃ শফিকুল ইসলাম

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, বানিয়াচং, হবিগঞ্জ ও সভাপতি, পরিচালনা পর্ষদ

নোটিশ বোর্ড

0 টি নোটিশ
নোটিশ লোড হচ্ছে...

ফেসবুকে আমরা

অফিসিয়াল পেজ

বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়

সাম্প্রতিক তথ্য, নোটিশ ও ছবি পেতে আমাদের পেজে যুক্ত থাকুন

ফেসবুক পেজ ভিজিট করুন

আমাদের কৃতি শিক্ষার্থী

যাঁরা নিজেদের মেধা ও যোগ্যতায় বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন, তাঁরা আমাদের গর্ব।

বি.দ্র: সকল কৃতি শিক্ষার্থীর নাম একসাথে সংযুক্ত করা সম্ভব হয়নি, তবে তাঁদের সকলের সফলতায় আমরা গর্বিত। এই তালিকাটি পর্যায়ক্রমে আপডেট হতে থাকবে।

ডাঃ সুবিমল চন্দ্র চন্দ

ডাঃ সুবিমল চন্দ্র চন্দ

এম.বি.বি.এস

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট

তাহমিদুল হক রোভ

তাহমিদুল হক রোভ

BSc. in Mechanical Engineering

BUET